বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় ছাত্রদলের শোকজ

চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় ছাত্রদলের শোকজ

স্টাপ  রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাওয়ের ঘটনায় জেলা ছাত্রদলের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে।

বুধবার সকালে একটি বিশ্বস্ত সূত্র জানায়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে ওই নেতাকে।

জানা গেছে, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকায় আক্তারুজ্জামানের একটি অনিবন্ধিত মোটরসাইকেল থামায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

এরপর ওই দিন রাতেই অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করেন আক্তারুজ্জামান। এতে কার্যালয়ের ভেতরে থাকা পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন বলে জানা গেছে। এ সময় ঘটনাস্থলে তথ্য সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ছবি ও ভিডিও ফুটেজ মুছে ফেলার জন্যও চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটিকে কেন্দ্র করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদল তাকে শোকজ করেছে বলে মনে করছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে আক্তারুজ্জামান বলেন, “কারণ দর্শানোর জবাব দিতে ঢাকায় যাচ্ছি। সোমবার রাতের ঘটনার কারণেই এই নোটিশ দেওয়া হয়েছে বলে ধারণা করছি।”

জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম বলেন, “পুরো বিষয়টি ভুল-বোঝাবুঝি থেকে হয়েছে। কেন্দ্রের কাছে ব্যাখ্যা দিয়ে বিষয়টির সমাধান করা হবে।”

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.