বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

সোনামসজিদে চুরি-ডাকাতি ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

সোনামসজিদে চুরি-ডাকাতি ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সংলগ্ন পিরোজপুর মোড়ে চুরি, ডাকাতি ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ১০টায় সোনামসজিদ পিরোজপুর এলাকায় আয়োজিত এ মানববন্ধনে আশপাশের বিভিন্ন গ্রামের নারী-পুরুষসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যক্তিত্ব মোহাম্মদ মনিরুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার দিনদুপুরে সোনাপুর গ্রামের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। তাদের দাবি, সশস্ত্র ব্যক্তিরা বাড়িতে ঢুকে এক গৃহবধূর স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা, একটি গরু ও দুটি ভ্যান নিয়ে যায়। দিনদুপুরে এমন ঘটনার অভিযোগে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানান তারা।

মানববন্ধন থেকে কথিত ডাকাতির ঘটনায় আব্দুল মালেক, রাইহান, মাসুদ, বুলু, মোশারফসহ কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, চিহ্নিত অপরাধীদের কারণে এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মানববন্ধনে বক্তব্য দেন আলহাজ্ব আব্দুল বাসির, ইউসুফ আলী, আব্দুর রহমান (সাবেক ইউপি সদস্য), শহিদুল ইসলাম, আব্দুল মোতালেব, রাসেল আলী, সাদিকুল ইসলাম (সোনামসজিদ খতিব)সহ স্থানীয় আরও অনেকে।

বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

তবে ডাকাতির অভিযোগ অস্বীকার করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান। তিনি বলেন, সোনামসজিদ এলাকার ঘটনাটি ডাকাতির ঘটনা নয়। আনোয়ারা নামের এক নারীর কানের দুল ছিঁড়ে নেওয়ার ঘটনাটি পারিবারিক বিষয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগও করেননি।

পুলিশের এ বক্তব্যের কারণে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.