শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

চাঁপাইনবাবগঞ্জে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্ত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোনামসজিদ তোহাখানা পুকুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান, শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাত হোসেন, তোহাখানা নিয়ামতুল্লাহ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে অতিথিরা তোহাখানা পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন।

মৎস্য অধিদপ্তরের এ কর্মসূচির মাধ্যমে জলাশয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.