স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কাটা হয়।
পরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামি ব্যাংকের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
ঢাকঢোলের তালে আয়োজিত র্যালিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের দলীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, যুগ্ম আহ্বায়ক ডাঃ নাহিদুজ্জামান সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
