বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির যৌথ আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে রহনপুর রেলস্টেশন রোডে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে বিকেলে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, সাবেক জেলা যুবদলের সভাপতি আসাদুল্লাহ আহমদ, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান, রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাদ্দাম হোসেন, গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহরাব ও গনি হামিদ চৌধুরী।

এছাড়া আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রাইহান, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রাজ, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, চৌডালা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.