বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

রহনপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

রহনপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রহনপুর থেকে ঈশ্বরদীগামী কমিউটার ট্রেন রহনপুর রেলওয়ে স্টেশনের অদূরে কলেজ মোড় এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, ওই নারী গৃহবধূ ছিলেন এবং তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনাস্থলে তাঁর লাশের পাশে একটি ব্যাগ পাওয়া গেছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর রহনপুর ফাঁড়ির ইনচার্জ এএসআই সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জিআরপির আমনুরা ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা তারাই গ্রহণ করবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.