গোমস্তাপুর প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের অর্ধশতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, বিএনপি নেতা এনায়েত করিম তোকি, তারিক আহমেদ ও আশরাফুল ইসলাম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুলসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপজেলার স্বনামধন্য সংগীত সংগঠন ‘সূর্যদিগন্ত শিল্পী গোষ্ঠী’র সদস্য সৈয়দ শামসুল আলম রানু, সাইফুল ইসলাম রিপন, সুবোধ দাস এবং রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের শিক্ষার্থী শর্মিলা সুলতানা মালিহাসহ অন্যরা সংগীত পরিবেশন করেন।
এছাড়া রহনপুর জ্ঞানচক্র একাডেমির শিক্ষার্থী নাফিয়া ইসলাম মানহা কবিতা আবৃত্তি করেন।
