সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালক রুমনকে হত্যা, গ্রেফতার ৩

অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালক রুমনকে হত্যা, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালক রুমন আলীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূলহোতা অসীমসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের কাছ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

পুলিশ সুপার জানান, গত ২১ আগস্ট পাইলিং মোড় এলাকা থেকে অটোরিকশাসহ রুমন আলীকে অপহরণ করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অটোরিকশাটি ছিনতাই করতেই রুমনকে হত্যা করা হয়। পরে তার মরদেহ পিঠালীতলা-পুঠিমারী বিলের একটি আখক্ষেতে ফেলে রাখা হয়।

স্থানীয়রা জানান, বুধবার রাতে আখক্ষেতে কাজ শেষে বাড়ি ফেরার সময় কয়েকজন কৃষক জমির মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, অপহরণের পর রুমন আলীকে হত্যা করে মরদেহটি ওই আখক্ষেতে ফেলে রাখা হয়েছিল। কয়েক দিন পর মরদেহটি গলিত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে রুমন আলীকে অপহরণ ও হত্যার প্রতিবাদে গত সোমবার (২৪ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন। প্রায় দুই ঘণ্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট পাইলিং মোড় থেকে অটোরিকশাসহ রুমন আলীকে অপহরণ করে অসীম ও তার সহযোগীরা বলে জানিয়েছে পুলিশ।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.