সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

শ্যামপুর ইউনিয়নে জিপিএ -৫ প্রাপ্ত ৪০ শিক্ষার্থীকে সংবর্ধনা

শ্যামপুর ইউনিয়নে জিপিএ -৫ প্রাপ্ত ৪০ শিক্ষার্থীকে সংবর্ধনা

 

 

নিজস্ব প্রতিবেদক  হায়দার আলী 

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শ্যামপুর ইউনিয়ন থেকে জিপিএ-৫ অর্জনকারী ৪০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শ্যামপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ রবিউল ইসলাম-এর উপস্থিতিতে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবীব, শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার, অভিভাবক, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে উচ্চশিক্ষায় সাফল্য অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এ সময় শ্যামপুর ইউনিয়নের ৪০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের এমন সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.