বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

গোমস্তাপুর সীমান্তে ছয়জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

গোমস্তাপুর সীমান্তে ছয়জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে এ পুশ-ইনের চেষ্টা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা করে। খবর পেয়ে রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে।

এ সময় ছয়জনকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় পাওয়া যায়। বিজিবি তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়। বর্তমানে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছে ১৬ বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.