বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

গোমস্তাপুরে আমবাগান থেকে ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে আমবাগান থেকে ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর এলাকায় আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আলাউদ্দিন ওই এলাকার মহসিন আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে আলাউদ্দিন বাড়ি থেকে বের হন। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভাদাইমারি এলাকার মটু মিয়ার আমবাগানে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, আলাউদ্দিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.