শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

চাঁপাইনবাবগঞ্জে সারের দোকানে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে সারের দোকানে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে রাসায়নিক সার বিক্রি ও অবৈধভাবে সার মজুদের দায়ে এক খুচরা ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে হোসেনডাঙ্গা এলাকার মেসার্স ইসলাম ট্রেডার্স নামের খুচরা ডিলারের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দোকানটিতে ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা টিএসপি সার মজুদ পাওয়া যায়। সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুদের অপরাধে দোকানের মালিক মো. নুর ইসলাম (৫০), পিতা মো. নুরফস আলীকে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উদ্ধারকৃত সারগুলো সরকার নির্ধারিত মূল্যে যথাযথভাবে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য ঝিলিম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযানে সদর উপজেলা কৃষি বিভাগ ও সদর মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.