বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

গোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

গোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

গোমস্তাপুর প্রতিনিধি: কৃষকদের নিরাপদ ও সঠিকভাবে বালাইনাশক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গোমস্তাপুর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ইনতেফা কোম্পানির উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। এ সময় বক্তব্য দেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম, ইনতেফার রাজশাহী ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার আব্দুল বারিক, রিজিওনাল ম্যানেজার শহিদুল ইসলাম ও ডেপুটি এরিয়া ম্যানেজার মাহেদুল ইসলামসহ অন্যরা।

প্রশিক্ষণে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন। এ সময় কৃষকদের মধ্যে ব্যাটারিচালিত চার্জার স্প্রে মেশিন, হ্যান্ড গ্লাভস, গগলসসহ বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

প্রশিক্ষণে কৃষকদের বালাইনাশক ব্যবহারের সঠিক নিয়ম, নিরাপত্তা ও পরিবেশের ওপর এর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.