সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

চাঁপাইনবাবগঞ্জে ফুটপাতের পিয়াজু খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ৭

চাঁপাইনবাবগঞ্জে ফুটপাতের পিয়াজু খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী ফুটপাতের দোকান থেকে পিয়াজু খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ৭ শিক্ষার্থীকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিদ্যালয়ের টিফিনের সময় এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীদের কয়েকজন জানায়, টিফিনের সময় তারা বিদ্যালয়ের সামনে একটি ফুটপাতের দোকান থেকে পিয়াজু কিনে খায়। এর প্রায় আধা ঘণ্টা পর তাদের কারও মাথাব্যথা, কারও মাথা ঘোরা এবং কয়েকজন জ্ঞান হারিয়ে ফেললে বিষয়টি শিক্ষকদের জানানো হয়।

পরে দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ হওয়ায় অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়। গুরুতর অসুস্থ ৭ শিক্ষার্থীকে শিক্ষকদের তত্ত্বাবধানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অভিভাবকদেরও খবর দেওয়া হয়েছে।

মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফাইফুল করিম জানান, টিফিনের সময় সপ্তম শ্রেণির ৮-১০ জন শিক্ষার্থী বিদ্যালয়ের বাইরে ফুটপাতের দোকান থেকে পিয়াজু কিনে খায়। কিছুক্ষণ পর কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.