বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা, সাংবাদিক দেখে দৌড়ে পালালেন চিকিৎসক

অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা, সাংবাদিক দেখে দৌড়ে পালালেন চিকিৎসক

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জে অফিস চলাকালীন সময়ে সরকারি দায়িত্বে না থেকে একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখার অভিযোগে এক চিকিৎসকের দৌড়ে পালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি জেলা শহরের আরামবাগ এলাকার চাঁপাই অ্যাপোলো হাসপাতালে ঘটে।

অভিযুক্ত চিকিৎসক ডা. মো. ইনজামাম উল হক, যিনি চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) হিসেবে কর্মরত। বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালটিতে রোগী দেখছিলেন। এ সময় কয়েকজন সাংবাদিক ক্যামেরাসহ সেখানে পৌঁছালে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। ভাইরাল ভিডিওতে তাকে এক রোগীর আলট্রাসনোগ্রাম করার সময়ও দেখা যায় বলে দাবি করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, হাসপাতাল থেকে বেরিয়ে ওই চিকিৎসক পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে দাবি করেন, তিনি নামাজ পড়তে এসেছিলেন। তবে পরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

চাঁপাই অ্যাপোলো হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, দুপুরের বিরতিতে তিনি হাসপাতালে এসেছিলেন। তাদের দাবি, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে এবং একটি মহল চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

অন্যদিকে, একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ডা. ইনজামাম উল হক কোনো মন্তব্য করেননি। পরে তিনি ফেসবুকে এক পোস্টে লেখেন, সাংবাদিকদের সঙ্গে সৃষ্ট ভুল বোঝাবুঝির সমাধান হয়েছে এবং নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.