বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

সোনামসজিদে গৃহবধূ সুমাইয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

সোনামসজিদে গৃহবধূ সুমাইয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যার প্রতিবাদ এবং মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে নিহত সুমাইয়ার পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সোনামসজিদ এলাকায় সড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিহতের বাবা আলমগীর কবির, মা রুনা বেগম, চাচি মেরিনা বেগম, দাদি আজেনুর বেগম, সাদিকুল ইসলাম, ছোট বোন সুরাইয়া খাতুন এবং ছাত্র আন্দোলনের কর্মী মোত্তাসিন আলীসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, যৌতুকের দাবিতে সুমাইয়াকে হত্যা করা হলেও ঘটনার ৬৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের দাবি, আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং মামলা প্রত্যাহারের জন্য নিহতের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, থানার পুলিশের সঙ্গে আসামিদের গোপন যোগসাজশ থাকায় ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার অভিযান কার্যকর করা হচ্ছে না। আগামী এক সপ্তাহের মধ্যে সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে ছাত্র-জনতা, নিহতের পরিবার ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বেদার উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, মামলাটি একাধিকবার তদন্ত করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে বারবার অভিযান চালানো হয়েছে। তবে তারা পলাতক থাকায় এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের কোনো গাফিলতি নেই। তাদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। তিনি আরও জানান, অধিকতর তদন্তের স্বার্থে ময়নাতদন্তের প্রতিবেদন এখনই প্রকাশ করা হচ্ছে না।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.