বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

নাচোলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ

নাচোলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং একই গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থ বিতরণ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বাইসাইকেল এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে।

এ কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ের (১ম থেকে ৫ম শ্রেণি) ১৫১ জন শিক্ষার্থীর মাঝে নগদ শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, স্থানীয় সাংবাদিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুধীজন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.