শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত, চাঁপাইনবাবগঞ্জে প্রাণ গেল যুবকের

কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত, চাঁপাইনবাবগঞ্জে প্রাণ গেল যুবকের

স্টপ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জ শহরে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে পৌরসভার মেডিকেল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রজব আলী পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রজব আলীর সঙ্গে তার বন্ধু নিশানের দীর্ঘদিন ধরে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নিশান ধারালো ছুরি দিয়ে রজব আলীকে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রজব আলীকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.