শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এতে পুরো মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পরিবেশ।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরিস্থিতির অবনতি হলে শিবগঞ্জ ও নাচোল ফায়ার সার্ভিস স্টেশন থেকেও অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুন ও ধোঁয়ার কারণে তাদের বিপুল পরিমাণ মালামাল নষ্ট হয়েছে। অনেক ব্যবসায়ী চোখের সামনে বছরের পর বছর ধরে গড়ে তোলা ব্যবসার পণ্য পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা দোকান খোলার পরপরই অথবা খোলার প্রস্তুতির সময় আগুনের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় অনেকেই দোকান থেকে মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহবুব উজ জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা প্রস্তুত এবং আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও চলমান রয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তাদের মতে, ক্ষতির পরিমাণ অনেক বড় হওয়ায় প্রশাসনের সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানো কঠিন হবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.