বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

পাথর আমদানির আড়ালে চোরাচালান: শিবগঞ্জে কোটি টাকার ট্রাকের যন্ত্রাংশ জব্দ, আটক ১

পাথর আমদানির আড়ালে চোরাচালান: শিবগঞ্জে কোটি টাকার ট্রাকের যন্ত্রাংশ জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় পাথর আমদানির আড়ালে চোরাচালানের মাধ্যমে দেশে আনা বিপুল পরিমাণ ট্রাকের যন্ত্রাংশ জব্দ করেছে জেলা পুলিশ। মঙ্গলবার রাতে কানসাটের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার ও সংশ্লিষ্ট গুদামে অভিযান চালিয়ে প্রায় ১০০ টনেরও বেশি ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে পাথরের আড়ালে লুকিয়ে রাখা ট্রাকের এক্সেল, গিয়ার বক্সসহ ভারী যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় পাথর পরিবহনের আড়ালে বিভিন্ন ধরনের পণ্য চোরাচালানের মাধ্যমে আনা-নেওয়া করা হচ্ছিল। সর্বশেষ এই অভিযানে বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধারের ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “একটি সংঘবদ্ধ চক্র পাথর আমদানির আড়ালে শুল্ক ফাঁকি দিয়ে এসব যন্ত্রাংশ দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, উদ্ধারকৃত মালামাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আরও কয়েকটি গুদামে তল্লাশি চালিয়ে তদন্ত অব্যাহত রাখা হয়েছে।

উদ্ধার হওয়া বিপুল পরিমাণ যন্ত্রাংশ কীভাবে কুরিয়ার বুকিং পয়েন্ট ও গুদামে পৌঁছেছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শেষে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.