বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষক/মেন্টর তৈরির কর্মশালা

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষক/মেন্টর তৈরির কর্মশালা

স্টাফ রিপোর্টার 

“জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত” প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে প্রশিক্ষক/মেন্টর তৈরিতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, পাবলিক প্রসিকিউটর মোঃ আব্দুল ওদুদ, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, জেলা বিএনবি আহ্বায়ক মোঃ গোমাল জাকারিয়া, জেলা আমির, জামায়াতে ইসলাম মোঃ আবুজার গিফারী এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি বা পরিবারের নয়, বরং পুরো সমাজ ও একটি প্রজন্মের জন্য বড় হুমকি। বিশেষ করে ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি বাড়ছে এবং সিগারেটের ব্যবহার অনেক ক্ষেত্রে মাদকের প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। তাই আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন, পারিবারিক সচেতনতা ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন ও সক্রিয় করতে হবে। শিক্ষকদের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নিয়মিত অভিভাবক সমাবেশ, প্রতিদিনের অ্যাসেম্বলিতে মাদকবিরোধী শপথবাক্য পাঠ, শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষায় সম্পৃক্তকরণ এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন, নিয়মিত সভা আয়োজন এবং মাসিক প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং একটি সমন্বিত তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরির আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন প্রশিক্ষক/মেন্টর অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা বৃদ্ধি ও দক্ষ মেন্টর তৈরি করে মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.