বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

চাঁপাইনবাবগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন: গৌড়ের ঐতিহাসিক নিদর্শন ও সোনামসজিদ পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন: গৌড়ের ঐতিহাসিক নিদর্শন ও সোনামসজিদ পরিদর্শন

স্টাফ রিপোর্টার নাদিম হোসেন 

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত Brent Christensen বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেছেন। সকালে তিনি প্রাচীন গৌড়ের রাজধানীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং ঐতিহ্যবাহী Choto Sona Mosque পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত Sonamasjid Land Port-এর কার্যক্রম এবং ইমিগ্রেশন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সীমান্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

প্রাচীন গৌড়ের ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখার সময় রাষ্ট্রদূতকে বেশ আগ্রহী ও উচ্ছ্বসিত দেখা যায়। তিনি বিভিন্ন স্থাপনার ছবি নিজেই ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, মার্কিন রাষ্ট্রদূতের এ সফর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.