বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের কথিত পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের কথিত পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

স্টাপ  রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কথিত পুশ-ইন কার্যক্রমে সহায়তার অভিযোগে ৭ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা গেছে, সোমবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে স্থানীয় কয়েকজন মাঝির সহযোগিতায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়। অভিযোগ রয়েছে, এ কাজে বিএসএফের সদস্যরা সহযোগিতা করছিলেন।

খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে পুশ-ইন কার্যক্রমে সহায়তার অভিযোগে ৭ জন বাংলাদেশিকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.