বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

রোকনপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

রোকনপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে নৌকাযোগে আবারও এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয় এবং ওই নারীকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

সোমবার দিবাগত গভীর রাতে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২৫/৩-আর-এর পাশ দিয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা এক সিভিল মাঝির সহায়তায় নৌকাযোগে ওই নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম। তিনি জানান, বিজিবির টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়। এ সময় ওই নারী সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, এর আগেও গত ১৩ জুন ভোর রাতে একই সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। তবে সেবারও বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয় এবং পরবর্তীতে তাদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.