গোমস্তাপুর প্রতিনিধি:
গোমস্তাপুরে কৃষকদের অংশগ্রহণে পার্টনার প্রকল্পের আওতায় এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, এনজিও প্রতিনিধি সামিউর রহমান, কৃষক সাকিমুদ্দিন ও আইরিন খাতুনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সক্ষমতা উন্নয়নে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।
