বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

বাঙ্গাবাড়ি সীমান্তের সেই ২৮ জন নিখোঁজ!

বাঙ্গাবাড়ি সীমান্তের সেই ২৮ জন  নিখোঁজ!

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশ ইনের চেষ্টার পর বিজিবির প্রতিরোধের মুখে ঐ ২৮ জন ২ দিন খোলা আকাশের নিচে জঙ্গলের মধ্যে অনাহারে-অর্ধাহারে অবস্থান করলেও শনিবার সকাল থেকে দেখা যাচ্ছেনা তাদের। তবে ঐ স্থানে তাদের ব্যবহৃত পোষাক ও ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নো ম্যান্স ল্যান্ডে থাকা ঐসব পুশ-ইনের শিকার ২৮ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ফিরিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবিকে কিছু না জানালেও শনিবার ভোরে ওই ২৮ জনকে দেখা যায়নি। 

 

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানিয়েছেন। 

 

আনারপুর গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, শুক্রবার রাতে ৩ টি ভারতীয় গাড়ি বাঙ্গাবাড়ি সীমান্তে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর ২ দফা ভারতীয় বাহিনী সীমান্তের লাইটগুলো ১০ মিনিটের জন্য নিভিয়ে ফেলে।এর পর থেকেই ঐ ২৮ জনকে আর শূন্য রেখা থেকে ভারতের অভ্যান্তরে ৫০ গজ ভেতরে আর দেখা যায়নি।সকালে খোঁজ নিয়ে দেখা গেছে তারা সেখানে না থাকলেও তাদেও সবার ব্যাগ,পোষাক এদিক-ওদিক পড়ে রয়েছে।কিছু জিনিষপত্র ও রান্নার উপকরন তাল গাছের পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে।

একই এলাকার রুহুল আমিন নামের অপর ব্যক্তি জানান, ধারনা করা হচ্ছে বিজিবি ও স্থানীয়দের নজরদারির কারনেই তারা ঐ ২৮ জনকে সরিয়ে নিয়েছে।তবে তাদের জিনিষপত্র সেখানে পড়ে থাকায় ধারনা করা হচ্ছে আবারো তাদের ছোট ছোট গ্রুপে ভাগ করে পুশইন করা হবে।

একই এলাকার শ্রমিক রহমত জানান, শুক্রবার তিনি আম গাছে আম পাড়তে ওঠার সময় ২ জন নারী তাদেও জন্য খাবার চেয়ে চিৎকার করছিলেন।তারা জানায়, বিএসএফ মাত্র ১০ জনের জন্য শুকনা খাবার ১ দিন দিয়ে গেছে।তাদেও সাথে যে ছয় জন শিশু ছিল তাদেও ঐসব খাবার খাইয়েছেন এবং নিজেরা অভুক্ত থেকেছেন।

রহমত জানান, পুশ ইন হওয়ারা ছিলেন সবাই মুসলমান।

 

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক প্রেস নোটে বলেন, সীমান্তের শূন্যরেখা থেকে নো ম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশের ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছিলেন ওই ২৮ জন। কিন্তু শনিবার ভোর থেকে তাদের আর দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে। তিনি আরও আরও বলেন, ১৬ ব্যাটালিয়নের আওতাধীন পুরো সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্ত পিলার ২০৩/৬-আর সংলগ্ন এলাকা দিয়ে ওই ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর হয়। বিএসএফের ১২ ব্যাটালিয়নের আশরাফপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঠেলে পাঠায়। ওই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তবে বিজিবির প্রতিরোধের মুখে ২৮ জন বাংলাদেশে আসতে পারেনি। এরপর থেকেই তারা নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছিলেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.