মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.৩৫°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৪৭%
Wind: NW at ৩.০৩ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

গরু চুরি সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্য

গরু চুরি সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্য

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে শ্বশুরবাড়ি গোয়ালবাড়ি গ্রামে বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা এমরান হোসেনের গোয়ালঘরে গরু চুরির চেষ্টা করা হলে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে একজনকে আটক করেন এবং ডাক-চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে গরু চোর সন্দেহে ফিরোজ আলীকে গণপিটুনি দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.