সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.১৪°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৬৫%
Wind: NNW at ৪.৪৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. আবুল হাসনাত মো. শামীমকে সংবর্ধনা

হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. আবুল হাসনাত মো. শামীমকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর ড. আবুল হাসনাত মো. শামীমকে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ১৯৯১-১৯৯৫ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাসসের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবুল হাসনাত মো. শামীম বলেন, “যে ব্যক্তি পিতা-মাতা ও শিক্ষাগুরুদের শ্রদ্ধা ও সম্মান করতে জানে না, সে কখনোই আত্মমর্যাদা ও সম্মানের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না। আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, অবশ্যই পিতা-মাতা ও শিক্ষাগুরুদের শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করব। আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি হলো তাঁদের দোয়া।”

তিনি আরও বলেন, “হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয়সহ আমার এলাকার কল্যাণে সর্বদা কাজ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, সাবেক সহকারী শিক্ষক মো. নাজিম উদ্দিন এবং সাবেক সহকারী শিক্ষক বজলার রহমান।

এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও খুলনা বিশ্ববিদ্যালয়-এর সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম কার্জন, সাবেক শিক্ষার্থী আব্দুল সালাম এবং বিদ্যালয়ের অফিস সহকারী (করনিক) মো. মঈন উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে ড. আবুল হাসনাত মো. শামীমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে ১৯৯১-১৯৯৫ ব্যাচের শতাধিক সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.