সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

রহনপুরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত এবিয়ান ফুটবল ফেস্টিভ্যাল সিজন-৪, চ্যাম্পিয়ন এসএসসি ২০১১ ব্যাচ

রহনপুরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত এবিয়ান ফুটবল ফেস্টিভ্যাল সিজন-৪, চ্যাম্পিয়ন এসএসসি ২০১১ ব্যাচ

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর আহম্মাদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘এবিয়ান’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এবিয়ান ফুটবল ফেস্টিভ্যাল সিজন-৪। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয় আন্তঃব্যাচ এই ফুটবল টুর্নামেন্ট।

শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক এবিয়ান ও এলাকার জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও টুর্নামেন্টের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রতিযোগিতা।

এ উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। টুর্নামেন্টে মোট ৩৪টি দল অংশ নেয়। দিনব্যাপী ১৭টি ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল শেষে রাতে পর্দা নামে এবারের আসরের।

ফাইনাল খেলায় এসএসসি ২০১১ ব্যাচ ২-১ গোলে এসএসসি ২০০৯ ব্যাচকে পরাজিত করে এবিয়ান ফুটবল ফেস্টিভ্যাল সিজন-৪-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি ড. মিজানুর রহমান বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এবিয়ান ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক প্রভাষক আহসানউল্লাহ সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন নাহিদ, সদস্য সচিব জাফর আলী টুটুলসহ টুর্নামেন্ট কমিটির অন্যান্য সদস্যরা।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.