স্টাফ রিপোর্টার আব্দুল বাতেন
ফুটবলের বন্ধনে ভ্রাতৃত্বের নতুন অধ্যায়
শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “মডেলিয়ান চ্যাম্পিয়নস লীগ”। আয়োজনে রয়েছে এসএসসি ব্যাচ ২০০০। এবারের আসরে ১৯৯২ থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ৩১টি মডেলিয়ান এসএসসি ব্যাচ অংশগ্রহণ করবে।
ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পুরোনো বন্ধনের স্মৃতিকে আরও দৃঢ় করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, “ভ্রাতৃত্ববোধের কখনো শেষ হয় না — তা ফুটবলের মাধ্যমেই গড়ে ওঠে।”
২৮ মে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। এ সময় বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলাগুলোকে ঘিরে ইতোমধ্যেই অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা শিবগঞ্জে এক ভিন্ন উৎসবমুখর পরিবেশ তৈরি করবে বলে মনে করছেন আয়োজকরা।
