চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা, সেক্রেটারি মশিউর রহমান, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
