বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৩.৩৬°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮৭%
Wind: ENE at ১.৭৫ M/S
শুক্রবার
২২.৪৮°C / ২২.৯৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
৩০.৪২°C / ৩০.৪২°C
সোমবার
২৯.৮৭°C / ২৯.৮৭°C
মঙ্গলবার
২৭.১৮°C / ২৭.১৮°C
বুধবার
২৫.৯৪°C / ২৫.৯৪°C
বৃহস্পতিবার
২৪.৭৫°C / ২৪.৭৫°C

মহানন্দা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মহানন্দা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

 

 

 

  গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্ত নদী  মহানন্দা থেকে অজ্ঞাতনামা যুবকের  (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাওয়াভাষা গ্রামের  মহানন্দা নদী থেকে তা উদ্ধার করা হয়। 

 

গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানান, সোমবার  দুপুরে জরুরি সেবা  ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে  গোমস্তাপুর থানা ও গোদাগাড়ী নৌ পুলিশ উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাওয়াভাষা ঘাট এলাকায় মহানন্দা নদীতে অজ্ঞাতনামা ৩৫ বছর বয়সী এক  পুরুষের মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তা উদ্ধার করে।উদ্ধারকৃত মৃতদেহের পরনে টি-শার্ট ও প্রিন্টেড হাফ প্যান্ট ছিল। স্থানীয়ভাবে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।তবে লাশটি কোন ভারতীয় নাগরিকের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  মৃতদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য  জেলা সদর হাসপাতাল  প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.