বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৩.৩৬°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮৭%
Wind: ENE at ১.৭৫ M/S
শুক্রবার
২২.৪৮°C / ২২.৯৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
৩০.৪২°C / ৩০.৪২°C
সোমবার
২৯.৮৭°C / ২৯.৮৭°C
মঙ্গলবার
২৭.১৮°C / ২৭.১৮°C
বুধবার
২৫.৯৪°C / ২৫.৯৪°C
বৃহস্পতিবার
২৪.৭৫°C / ২৪.৭৫°C

দাইপুকুরিয়ায় অবৈধ পুকুর খনন: প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা নেই

দাইপুকুরিয়ায় অবৈধ পুকুর খনন: প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা নেই

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি/২১ মৌজার ১৭১ নম্বর দাগভুক্ত সরকারি সায়রাত মহলের পুকুর খননকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হলেও এ ঘটনায় উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, উক্ত পুকুরটি সরকারি সায়রাত মহলভুক্ত এবং নিয়মিতভাবে ইজারা প্রদান করা হয়ে থাকে। ১৪৩৩-১৪৩৫ বঙ্গাব্দ মেয়াদের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের পর কর্ণখালি মৎস্যজীবী সমবায় সমিতি ইজারা গ্রহণ করে।

পরবর্তীতে এক ব্যক্তি উপজেলা ভূমি অফিসে একটি মামলার রায়ের ফটোকপি জমা দিয়ে দাবি করেন যে, উক্ত জমির ওপর সরকারের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা যায়, ৫০/২০০৭ নম্বর অস্থায়ী প্রার্থনা মোকদ্দমার রায়ে ২৪ আগস্ট ২০১৬ তারিখে আদালত “নালিশী জমিতে অনুপ্রবেশ করা হতে বিবাদী পক্ষকে (বাংলাদেশ সরকার) চিরস্থায়ীভাবে নিষেধ করা হলো” মর্মে আদেশ প্রদান করেন।

আদালতের এই আদেশের পর সরকারের পক্ষে সেখানে ইজারা কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ না থাকায় উপজেলা জলমহাল কমিটির সর্বসম্মতিক্রমে সায়রাত মহালের ইজারা কার্যক্রম স্থগিত করা হয়। একইসঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উক্ত পুকুর পুনঃখনন বা সংস্কারের কোনো অনুমতি প্রদান করা হয়নি।

অভিযোগ রয়েছে, কর্ণখালি মৎস্যজীবী সমবায় সমিতি কোনো ধরনের প্রশাসনিক অনুমতি ছাড়াই রাতের আঁধারে অবৈধভাবে পুকুর খনন করে দাইপুকুরিয়া ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় মাটি স্তুপ করে রাখে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অবৈধ খনন কার্যক্রম বন্ধ করা হয় এবং উত্তোলিত মাটি সরকারের জিম্মায় নেওয়া হয়।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে গিয়ে অবৈধভাবে উত্তোলিত মাটির স্তুপ ও একটি এক্সক্যাভেটর মেশিন জব্দ করেন। পরে সেগুলো দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় হস্তান্তর করা হয়।

উপজেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, অবৈধ পুকুর খনন কার্যক্রমের সঙ্গে উপজেলার কোনো রাজনৈতিক ব্যক্তি বা প্রশাসনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.