বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৩.৩৬°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮৭%
Wind: ENE at ১.৭৫ M/S
শুক্রবার
২২.৪৮°C / ২২.৯৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
৩০.৪২°C / ৩০.৪২°C
সোমবার
২৯.৮৭°C / ২৯.৮৭°C
মঙ্গলবার
২৭.১৮°C / ২৭.১৮°C
বুধবার
২৫.৯৪°C / ২৫.৯৪°C
বৃহস্পতিবার
২৪.৭৫°C / ২৪.৭৫°C

প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ স্ট্র্যাটেজি কমিটিতে ড. সাইমুম পারভেজ মনোনীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ স্ট্র্যাটেজি কমিটিতে ড. সাইমুম পারভেজ মনোনীত

ঢাকা, ২৩ মে ২০২৬: জনসেবার মান উন্নয়ন ও প্রশাসনে সুশাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ)-এর স্ট্র্যাটেজি কমিটিতে পলিসি, প্রযুক্তি ও উদ্ভাবন বিশেষজ্ঞ হিসেবে ড. মো. সাইমুম পারভেজকে মনোনয়ন দেওয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার 

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমোদনে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ড. সাইমুম পারভেজকে এ দায়িত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য, উদ্ভাবনী কর্মপদ্ধতির মাধ্যমে জনসেবার মান উন্নয়ন এবং প্রশাসন ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ২০১২ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রতিষ্ঠা করা হয়। ইউনিটটির কার্যক্রম পরিচালনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার সভাপতিত্বে একটি স্ট্র্যাটেজি কমিটি রয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপপরিচালক মো. নাভিদ রেজওয়ানুল কবীর স্বাক্ষরিত এক পত্রে প্রয়োজনীয় তথ্য জানানো হয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.