বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ গোমস্তাপুরে ডিএসবি সদস্য প্রত্যাহার

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ গোমস্তাপুরে ডিএসবি সদস্য প্রত্যাহার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)-এর সদস্য আব্দুস সালামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে। মঙ্গলবার উপজেলা ভূমি অফিস আয়োজিত ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে দুইজন সংবাদকর্মীর সামনে ওই পুলিশ সদস্য প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে অনুষ্ঠানে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন।

এ বিষয়ে উপস্থিত বিএনপি ও সাংবাদিক নেতা আলাউদ্দিন পারভেজ বলেন, ঘটনার পর কিছু সময়ের জন্য নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অভিযুক্ত ডিএসবি সদস্য আব্দুস সালাম অভিযোগ অস্বীকার করে বলেন, দুইজন সংবাদকর্মী বিষয়টিকে অতিরঞ্জিত করে বিএনপি নেতাকর্মীদের দিয়ে মব সৃষ্টির চেষ্টা করেছেন।

এদিকে, গোমস্তাপুর জোনে কর্মরত ডিএসবি উপপরিদর্শক ময়েনউদ্দীন জানান, ডিআইও-১ বিষয়টি নিশ্চিত করে তাকে জানিয়েছেন যে অভিযুক্ত সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.