নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ-এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আব্দুল বারিক, উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী জর্জ, উপজেলা জামায়াতের আমির শামসুজ্জামান আলকেশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হকসহ বিভিন্ন দপ্তরের প্রধান, ভোলাহাট ও জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং উপজেলার সুধীজনরা।
সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম ও জনসেবামূলক বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক উপস্থিত সকলের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং জনসেবার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উপজেলার ৩ নম্বর দলদলি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
