বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে নারী হত্যা, অভিযুক্ত ফমি খাতুন

টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে নারী হত্যা, অভিযুক্ত ফমি খাতুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মরিয়ম বেগম (৫০) নামে এক নারীকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফমি খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। সোমবার (১৮ মে) রাতে পৌর এলাকার অধিরনেংড়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগম ওই এলাকার আবুল কালামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে অধিরনেংড়া মোড় এলাকার আনারুল ইসলাম ফমি খাতুনকে দত্তক নেন। এরপর থেকেই তিনি সেখানে বসবাস করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ফমির আচরণে অতিষ্ঠ ছিলেন তারা।

স্থানীয়রা জানান, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে ফমির মেয়েকে প্রাইভেট পড়াতে মরিয়ম বেগম তার বাড়িতে যান। এ সময় কোনো এক পর্যায়ে টিউবওয়েলের হাতল দিয়ে মরিয়ম বেগমকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত নারীর বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ ছিল বলেও জানান তিনি।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.