সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৫৯°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৬৫%
Wind: NNW at ৪.১৭ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

৯ বছরের শিশুকে পিটিয়ে গলা টিপে আছাড়, চাঁপাইনবাবগঞ্জে দুই শিক্ষক গ্রেপ্তার

 ৯ বছরের শিশুকে পিটিয়ে গলা টিপে আছাড়, চাঁপাইনবাবগঞ্জে দুই শিক্ষক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ‘আল হিদায়াত হিফজুল কুরআন মডেল মাদরাসায়’ ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে অমানবিকভাবে মারধর ও গলা চেপে মাটিতে আছড়ে ফেলার অভিযোগে দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) সকালে মাদরাসার ভেতরে এই নৃশংস নির্যাতনের ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে এবং ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহীর গোদাগাড়ী থানার দুধাই নন্দীপুকুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে সাকির আলী (২৩) এবং একই প্রতিষ্ঠানের শিক্ষক কাকনহাট এলাকার মহাদেবপুর গ্রামের মো. বদর আলীর ছেলে নাহিদ আলী (২৬)।

ঘটনার পর নির্যাতনের শিকার শিশুটির মামা মোখলেসুর রহমান বাদী হয়ে বুধবার রাতেই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত শিক্ষক সাকির আলী অন্যান্য শিক্ষার্থীদের সামনে শিশুটিকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করেন। একপর্যায়ে তিনি শিশুটির গলা চেপে ধরে শূন্যে তুলে সজোরে মাটিতে আছড়ে ফেলেন। শিশুটি যন্ত্রণায় চিৎকার করলেও তিনি নির্যাতন চালিয়ে যান। এ সময় অন্য শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ঘটনাটি প্রত্যক্ষ করে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, সাকির আলী দীর্ঘদিন ধরেই তুচ্ছ কারণে শিশুটিকে মারধর ও মানসিক নির্যাতন করে আসছিলেন। পরিবার থেকে বারবার অনুরোধ করা হলেও তিনি তার আচরণ সংশোধন করেননি। বরং অপর শিক্ষক নাহিদ আলীর প্ররোচনায় এই নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, শিশুটির ওপর এ ধরনের বর্বরতা কোনো শাসন নয়, বরং হত্যার প্রচেষ্টা। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.