বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

মাদরাসায় শিশু নির্যাতন: ৯ বছরের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

মাদরাসায় শিশু নির্যাতন: ৯ বছরের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | 

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদরাসায় ৯ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে নির্মমভাবে মারধর ও গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর মডেল থানাধীন পৌর এলাকার পিটিআই আল হেদায়া হিফজুল কুরআন মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. নূর ই সাফী (৯) ওই মাদরাসার নাজেরা বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষক সাকির আলী (২৩) দীর্ঘদিন ধরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শিশুটিকে মারধর ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। পরিবারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা হলেও তিনি সংশোধন হননি।

গত ১৩ মে সকালে মাদরাসার ভেতরে ঘটে যাওয়া নির্যাতনের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিক্ষক সাকির আলী একটি কাঠের স্কেল দিয়ে শিশুটিকে এলোপাথাড়ি মারধর করছেন। এক পর্যায়ে তিনি শিশুটির গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করেন এবং তাকে শূন্যে তুলে মেঝেতে আছাড় দেন। এতে শিশুটি গুরুতর আহত হয়।

ঘটনার পর শিশুটির মামা মোখলেসুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, “ঘটনার সিসিটিভি ফুটেজ আমাদের হাতে রয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

অভিযুক্ত সাকির আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দুধাই নন্দীপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.