সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৫৯°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৬৫%
Wind: NNW at ৪.১৭ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বাধীন প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে রহনপুর স্টেশনবাজারে অবস্থিত স্টার ফুড মিনি চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলাউদ্দিন পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ এবং গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সেক্রেটারি সামিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল মামুন, কাউসার আলী, দুলাল হুসাইন, মিলন আলী, আসাদুল্লাহ আল গালিব, আক্কাশ আলী ও সাখাওয়াত হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে কেক কেটে আনন্দঘন পরিবেশে সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.