স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আজ বুধবার (১৩ মে ২০২৬) স্তন ক্যান্সার বিষয়ে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শিবগঞ্জ উপজেলার কানসাটের পুকুরিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে “Awareness Program on Breast Cancer” শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করেছে Rotary Club of Dhaka Blues এবং Rotary Club of Epping।
কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নারীদের মধ্যে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়া থেকে আগত চিকিৎসক ডা. রেজাউল করিম ও ডা. রাকিবা করিম। এছাড়া ঢাকা থেকে অংশ নেবেন হায়দার আলী চৌধুরী, রাসেল জসিম উদ্দিন এবং ডা. ফাতেমা আক্তার।
আয়োজকরা জানান, নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানো এবং স্তন ক্যান্সার সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্থানীয় নারী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
