বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

বিদ্যুৎস্পৃষ্টে আগুনে পুড়ে ঘরবাড়ি ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

বিদ্যুৎস্পৃষ্টে আগুনে পুড়ে ঘরবাড়ি ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোতনাআলী (মাঠ) এলাকায় বিদ্যুতের তার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে গাজলুর রহমানের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গত রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত গাজলুর রহমানকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তার মধ্যে রয়েছে টিন, শুকনো খাবার এবং নগদ অর্থ।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় আরও সহায়তা দেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.