বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

গোমস্তাপুরে ভূমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখায় তিনজনকে জরিমান

গোমস্তাপুরে ভূমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখায় তিনজনকে জরিমান

 

 

গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা ভুমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখার অপরাধে ৩ জন মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলা ভুমি অফিস চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একজন ভুক্তভোগী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ভুক্তভোগী রহনপুর পৌর এলাকার তেঁতুলমোড়ের শাহআলমের ছেলে মতিউর রহমান মুঠোফোন জানান, রোববার দুপুরে উপজেলা ভুমি অফিস চত্বরে  পার্কিং এলাকায়  তার মোটরসাইকেল রেখে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে তার ছেলেকে আনতে যান। ফিরে এসে তিনি ওই অফিসের মুল ফটক বন্ধ দেখতে পান।পরে ভুমি অফিসের কর্মচারীরা তাকে সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমার সাথে যোগাযোগ করতে বলেন।পরে তিনি তার সাথে যোগাযোগ করলে তাকে অফিসের পার্কি জোনে মোটরসাইকেল রাখার অপরাধে সড়ক পরিবহন আইনে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয়।  বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে তা ভাইরাল হয়। এ বিষয়ে সহকারী কমিশনার( ভুমি) উম্মে সালমা রুমার সাথে মুঠোফোন ও  হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিসের পার্কিং এলাকার বাইরে যত্রতত্র গাড়ি রাখায় ৩ জন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইনে ১৭০০ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে । জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির জন্য এটি করা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান, ঘটনাটি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জেনেছি। আমি সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমার সাথে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.