বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চৌডালা ইউনিয়নের সোনারপাড়া গ্রামের তসলিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সোনারপাড়া এলাকার একটি আম বাগানে কাজ করছিলেন আমির। কাজ করার সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আমগাছ বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.