সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৫৬°C
ঘন মেঘলা Humidity: ৬৩%
Wind: NNW at ২.৭৮ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

মানবিকতার দৃষ্টান্ত: ৮০ বছর বয়সী রংফুল বেগমের পাশে শিবগঞ্জ উপজেলা প্রশাসন

মানবিকতার দৃষ্টান্ত: ৮০ বছর বয়সী রংফুল বেগমের পাশে শিবগঞ্জ উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক 

শিবগঞ্জে ৮০ বছর বয়সী অসহায় রংফুল বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সম্প্রতি তার সঙ্গে সাক্ষাৎ করে প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

রংফুল বেগমের বসবাসের জন্য টিনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তার হাতে তুলে দেওয়া হয়েছে শুকনা খাবার, শাড়ি এবং নগদ অর্থ। দীর্ঘদিন ধরে অবহেলিত এই বৃদ্ধা যেন নিয়মিত ভাতা পান, সে বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাজহারুল ইসলাম বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের দায়িত্ব। তিনি রংফুল বেগমের সুস্থতা ও কল্যাণ কামনা করেন।

এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা কুড়িয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.