বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৩.৩৬°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮৭%
Wind: ENE at ১.৭৫ M/S
শুক্রবার
২২.৪৮°C / ২২.৯৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
৩০.৪২°C / ৩০.৪২°C
সোমবার
২৯.৮৭°C / ২৯.৮৭°C
মঙ্গলবার
২৭.১৮°C / ২৭.১৮°C
বুধবার
২৫.৯৪°C / ২৫.৯৪°C
বৃহস্পতিবার
২৪.৭৫°C / ২৪.৭৫°C

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মূলহোতারা অধরা, গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সভা

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মূলহোতারা অধরা, গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হামলার পাঁচ দিন পেরিয়ে গেলেও মূলহোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা।

বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তারা জানান, চায়ের দোকানে বসে চা পান করার সময় হত্যা, ছিনতাইসহ ৯টি মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে পরিকল্পিতভাবে দুই সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। তবে ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বক্তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করার কারণে রাব্বি ও তার সহযোগীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের গ্রেপ্তারে উদাসীনতা দেখাচ্ছে এবং রহস্যজনক পক্ষপাতিত্ব করছে বলেও দাবি করেন তারা।

সভায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল হক রঞ্জু, চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.