চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নয়ালা ভাঙ্গা এলাকার একটি কবরস্থান থেকে আগ্নয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব।তবে বুধবার সন্ধ্যার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটলি মিয়াপাড়ার একটি পারিবারিক গোরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বন্ধুক, ১০ রাউন্ড গুলি এবং ২ টি ম্যাগজিন উদ্ধার করেছে র ্যাব-৫।
র্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলারায় টহল কার্য পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে বাবুপুর মিরাটলির মিয়াপাড়ার একটি পারিবারিক গোরস্থানের দেয়ালের পাশে পড়ে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ গুলো জব্দ করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধারের পর শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
