বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব: চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব: চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁদাবাজিকে কেন্দ্র করে শ্রমিক সংগঠনের দুই গ্রুপের বিরোধে চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লাসহ সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে কর্মবিরতি শুরু করলে আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শ্রমিকদের অভিযোগ, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়ন—উভয় পক্ষই বাস থেকে চাঁদা আদায় করছে। দীর্ঘদিনের এই বিরোধ সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।

ট্রাক শ্রমিক ইউনিয়নের দাবি, টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের কোনো অধিকার নেই কারও। অপরদিকে মোটর শ্রমিক ইউনিয়নের বক্তব্য, তারা নিয়ম মেনেই বাস থেকে চাঁদা নিচ্ছে এবং অন্য পক্ষই অবৈধভাবে চাঁদা আদায় করছে।

এদিকে দুপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ধ্যার মধ্যে চাঁদা আদায় বন্ধ না হলে সন্ধ্যার পর থেকে বাসের পাশাপাশি ট্রাকসহ সব ধরনের পরিবহন বন্ধ করে দেওয়া হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠক করলেও এখনো কোনো সমাধান হয়নি। প্রশাসন জানিয়েছে, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না এবং দ্রুত সমাধানের চেষ্টা

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.