বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮৮টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, মূল্য প্রায় ২৮ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮৮টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, মূল্য প্রায় ২৮ লাখ টাকা

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত এলাকা থেকে ৮৮টি ভারতীয় চোরাই স্মার্ট মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দিবাগত রাতে পরিত্যক্ত অবস্থায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৮৮টি ভারতীয় স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা।

বিজিবির অধিনায়ক আরও জানান, জব্দকৃত মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে বিজিবির কার্যক্রম অব্যাহত রয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.