গোমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের হল রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ। বক্তব্য রাখেন, গোমস্তাপুর থানার ওসি ( অফিসার ইনচার্জ) নুরে আলম, পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত ) তারেক আব্দুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আলিম সাংবাদিক আলাউদ্দিন পারভেজ প্রমুখ।
